1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে এ বীজ বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-০৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব।
এসময় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য উৎপাদনে প্রণোদনা বাবদ প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ও ৫ কেজি আউশ ধানের বীজ প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ উপজেলার ১ হাজার ৬০০ কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com