1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সহিংসতায় নিহত ১১

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট চলাকালে সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় জন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন। বিজেপি, বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর একজন করে কর্মী নিহত হয়েছেন। নিহত আরেকজনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

নির্বাচন চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘বিপুল ব্যর্থতার’ অভিযোগ করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়া রাজ্যের বেশ কয়েকটি অংশে ব্যালট বাক্স ধ্বংস ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় রাজ্যের গ্রামীণ এলাকায় ৭৩ হাজার ৮৮৭ আসনে ভোট শুরু হয়েছে। ২২টি জেলা পরিষদের ৯২৮টি আসনে, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতি এবং ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসনের জন্য লড়াই করছেন দুই লাখ ছয় হাজার প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com