1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। সোমবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওয়াকিং বর্ডার্সের কর্মী হেলেনা মালেনো রয়টার্সকে জানান, তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা সেনেগাল থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ১৫দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জনের মতো আরোহী ছিল।

তিনি জানান, তৃতীয় নৌকাটি প্রায় ২০০ আরোহী নিয়ে গত ২৭ জুন সেনেগাল থেকে রওনা হয়।

মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশ্য রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।

তিনি জানান, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলের কাফাউনটিন থেকে রওনা হয়, যা টেনেরিফ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে। টেনেরিফ ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com