1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা পাঁচ দিনের বন্যার পর পানি নামতে শুরু, তবু ভোগান্তির শেষ নেই

কলাপাড়ায় ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘন্টার মধ্যে স্থগিত: পদবঞ্চিতদের টাকা ফেরত দাবী, ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলামকে ১৫ লাখ টাকা দিয়েও উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ পায়নি। তাই টাকা ফেরত চেয়ে না পেয়ে সে তার ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন জেলা ছাত্রলীগের। যেখানে লেখেন টাকাগুলো দয়া করে ফেরত দেন, নইলে গণভবনে যাবো বাকী ডকুমেন্ট নিয়ে।

এছাড়া পদ প্রত্যাশী আশিকের সাথে জেলা সভাপতির টাকা সংগ্রহ করার নির্দেশনার অডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এভাবেই ধীরে ধীরে ফাঁস হতে থাকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের প্রায় কোটি টাকা বাণিজ্যের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পৌর শহরে এমন তথ্য ছড়িয়ে পড়ায় কমিটি ঘোষণার ঘন্টা খানেকের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে সদ্য ঘোষিত ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখা, কলাপাড়া পৌর শাখা ও সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ শাখা কমিটি সাময়িকভাবে স্থগিত করে দেয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ১০ জুলাই তারিখের এক প্রেসনোটে কমিটি স্থগিতের এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত সোমবার (১০ জুলাই) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তানভির হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেসনোটে হাসিবুল হাসানকে সভাপতি ও মো: তারিকুল ইসলাম বাবু তালুকদারকে সম্পাদক করে ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখা কমিটি, রাকিবুল হাসান রাব্বিকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সম্পাদক করে কলাপাড়া পৌর শাখা কমিটি ও জসিম উদ্দীন জিতুকে সভাপতি ও মিজানুর রহমান মুসাকে সম্পাদক করে সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ শাখা কমিটি ঘোষণার পর সোমবার রাতেই এবং শহরে টাকা ফেরতের দাবী তুলে বিক্ষোভ মিছিল ও মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে এ কমিটির প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে ও ঝাড়– মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের প্রায় কোটি টাকার মিশন সফল করতে ২০ এপ্রিল ২০২৩ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় স্থানীয় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে। সভা শেষে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে পদ প্রত্যাশীদের জেলায় বায়োডাটা জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর শুরু হয় পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। জেলা ও কেন্দ্র ম্যানেজ করে উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পেতে মোটা অংকের টাকা নিয়ে মাঠে নামেন নেতৃবৃন্দ। তাদের সাথে চলে দরকষাকষি। জগবন্ধুর মিষ্টি, দধি, কোড়াল মাছ, মধুসহ উপঢৌকন দেয়া শুরু হয় ছাত্রলীগের নেতৃবৃন্দের বাসায় বাসায়। নিলাম ওঠে সভাপতি, সম্পাদক পদের। এতে পদ প্রত্যাশীরা মোটা অংকের টাকা দিলেও সর্বোচ্চ দর দাতার নাম অন্তর্ভূক্ত হয় জেলা ঘোষিত কমিটিতে।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতির পদ বঞ্চিত ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, আমি আমার বাবার জমি বিক্রীর ১৫ লাখ টাকা দিয়েছি জেলা সভাপতি সাইফুল ভাইকে। ১৫ লাখ টাকা দিয়েও পদ না পাওয়ায় টাকা ফেরত চাওয়ায় তার সহযোগী সুজন ভাইকে দিয়ে আমাকে থ্রেট করিয়েছে। আমার চেয়েও দ্বিগুণ নিয়ে তারা কমিটি দিয়েছে। আমি আমার বাবার জমি বিক্রীর টাকা ফেরত না পেলে গণভবনে প্রধান মন্ত্রীর কাছে অভিযোগ জানাবো।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। কেউ এরকম অভিযোগ দিলে তাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনকিছু বলা যুক্তিসঙ্গত হবে না। তবে কমিটি ঘোষণার পরপরই কেন্দ্র থেকে স্থগিত করে দেয়ার বিষয়ে তিনি বলেন, কি কারনে কেন্দ্র থেকে কমিটি স্থগিত করা হয়েছে জানতে পারিনি। কেন্দ্রীয় কমিটি আমাদের অভিভাবক। তাদের সকল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com