1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

খানা-খন্দে অচলাবস্থা: ঝিনাইগাতী-ধানশাইল সড়কে জনদুর্ভোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঝিনাইগাতি (শেরপর) : দীর্ঘদিন ধরে সংস্কার না করায় শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল সড়কের উত্তরণ পাবলিক স্কুল হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পেেড়ছে। এতে এ পথে চলাচলকারী লোকজন ও যানবাহনচালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২-১৩ সালে প্রায় এক কিলোমিটার দৈর্ঘের এ সড়কটির কার্পেটিং কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ পথ দিয়েই হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদরাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটির কার্পেটিং, ইট ও খোয়া সড়ে গিয়ে ছোট-বড় অনেক খাদের সৃষ্টি হয়েছে। এসব খাদে পড়ে অটোরিকশা, রিকশাসহ ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া বৃষ্টির পানি জমে থাকায় ও কাঁদার জন্য সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও কষ্টের হয়ে উঠেছে।

সরেজমিন দেখা যায়, সড়কটির অধিকাংশ স্থানে পিচ ওঠে গিয়ে ইট-সুরকি বের হয়ে গেছে ও ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে সড়কটি দেবে গেছে ও পানি জমে আছে। ভাঙাচোড়া এ সড়ক দিয়ে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এলাকার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা পারভীন রেনু বলেন, রাস্তাটির এমন অবস্থা হয়েছে, রিকশা চালকেরাও ভাড়া নিয়ে আসতে চান না। বৃষ্টির পানি জমে থাকায় ও সৃষ্ট কাঁদায় হেঁটেও চলাচল করা যায় না। এতে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সড়কটি সম্প্রসারণসহ অনতিবিলম্বে তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, এ রাস্তাটি বিষয়ে আমার জানা ছিল না। তবে দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com