1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

রাজনীতি ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সম্মেলনের প্রায় ৭ মাস পর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতির পদ পেয়েছেন রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেলসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মনসহ ১১ জনকে।

তালিকা দেখুন:-

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com