1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ঢাকা: ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে।

সকাল নয়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে রয়েছেন ছয়জন।

এদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দলটির বৈঠক হবে সকাল ১০টায়। বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ চারজন বৈঠকে অংশ নিতে পারেন।

এছাড়া ইইউ’র গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল চারটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় থাকবেন। এ সময় প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

এরই মধ্যে সরকারের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক করেছে ইইউ প্রতিনিধিদল।

সফররত ইইউ প্রতিনিধিদল যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের আগে এখানে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com