1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বাঙলা কলেজের সামনে সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুলাই, ২০২৩

ঢাকা: রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- দুলাল, মোহাম্মদ আরজু, মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূঁইয়া, রাসেল, আবু সালেহ, মোহাম্মদ আলী, মনির হোসেন ও বিপ্লব দেওয়ান।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দারুস সালাম থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com