1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

২ নারীকে নগ্ন করে ঘোরানোর দিনেই আরও দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে যেদিন দুই নারীকে নগ্ন করে ঘোরানো হয়েছিল, সেদিনই রাজ্যে আরও দুই নারীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

২১ ও ২৪ বছর বয়সী দুই নারী ৪ মে রাজধানী ইম্ফল পূর্ব জেলার কোনুং মামাং এলাকায় একটি গাড়ি ধোয়ার কাজ করছিলেন। ওই সময় নারীসহ পুরুষদের একটি দল ওই দুই তরুণীকে লাঞ্ছিত করে।

ওই তরুণীদের এক পুরুষ সহকর্মী, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, হামলকারী দলটির সঙ্গে আসা নারীরা দুই তরুণীকে একটি ঘরে নিয়ে যেতে এবং তাদের যৌন নির্যাতন করতে উৎসাহিত করছিল। দুই তরুণীকে ঘরে টেনে নিয়ে যাওয়া হয়, লাইট বন্ধ করে দেওয়া হয় এবং তারা যাতে চিৎকার করতে না পারে সেজন্য তাদের মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা হয়। প্রায় দেড় ঘন্টা এই ভয়াবহ নির্যাতনের পর তাদেরকে বাইরে টেনে নিয়ে আশেপাশের একটি করাতকলের পাশে ফেলে দেওয়া হয়। নির্যাতনের সময় তাদের চুল তুলে ফেলা হয়েছিল এবং তাদের পুরো শরীর ছিল রক্তাক্ত।

ওই তরুণীদের একজনের মা ১৬ মে সাইকুল থানায় জিরো এফআইআর দায়ের করেন। তাতে বলা হয়, তার মেয়ে এবং অন্য তরুণীকে ‘ধর্ষণ ও নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছিল।’

হামলাকারীদের সংখ্যা ১০০ থেকে ২০০ ছিল উল্লেখ করে পুলিশ বলেছে, ওই তরুণীদের ‘মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি এবং তাদের হদিসও আজ পর্যন্ত পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই কুকি উপজাতি নারীকে নগ্ন করে ঘোরানো হয়। এ ঘটনার একদিন আগেই উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং কুকি উপজাতির মধ্যে তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে সংঘর্ষ শুরু হয়েছিল। ভুয়া একটি ভিডিও’র সূত্র ধরে কুকিদের গ্রামে হামলা চালানো হয়েছিল। ওই দুই নারী ও তাদের পরিবারের সদস্যরা সংঘর্ষের সময় প্রাণে বাঁচতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। ওই নারীদের এক জনের ভাইকে হত্যা করে হামলাকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com