1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, ২০ সেনা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট জানিয়েছেন। খবর বিবিসির।

ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, ‘কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত।’

কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কম্বোডিয়ার সেনাবাহিনী বলেছে, ‘গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণের’ এই ঘটনায় সম্পূর্ণরূপে অস্ত্র বোঝাই একটি ট্রাকও ধ্বংস হয়ে গেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, একটি অফিস বিল্ডিং এবং আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এছাড়া আশপাশের ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, কর্তৃপক্ষ জরুরিভাবে এই ঘটনায় নিহত সেনাদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করবে এবং অর্থ প্রদান করবে। নিহতদের পরিবার ২০ হাজার মার্কিন ডলার করে পাবে, আর আহত সেনারা পাবে ৫ হাজার মার্কিন ডলার করে।

এর আগে ২০০৫ সালে বাটামবাংয়ের কাছে একটি সামরিক অস্ত্র ডিপোতে বিস্ফোরণে পাঁচ কম্বোডিয়ান নিহত এবং আরও তিনজন আহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com