1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বিএনপি নেতা আমান উল্লাহকে তুলে নিয়ে গেছে পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঢাকা: পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে গেছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে আমানকে আটক করতে গেলে দলের নেতা-কর্মীরা বাধা দেন। এক পর্যায়ে নারী কর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। পরে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

এর আগে আমান উল্লাহ আমান সংবাদিকদের বলেন, যত নির্যাতন করুক, বাধা দিক, গ্রেপ্তার করুক, আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেন, গ্রেপ্তার না আটক সেটা পরে জানাব। এখানে কাউকে সভা বা অবস্থান করতে দেব না।

আওয়ামী লীগও সভা, মিছিল করছে- এ বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, তাদেরকেও নিষেধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com