1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী? ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বর

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঢাকা: অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি অফিস থেকে দলটির নয়াপল্টনের অফিসে পৌঁছে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তাকে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেওয়া হয়।

বিএনপি অফিসে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। এ সময় রাস্তায় ফেলে পুলিশ কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে অফিসে দিয়ে গেল।’

শারীরিক অবস্থা এখন কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে, বিশ্রাম নিতে হবে। সারা শরীরে ক্ষত ও তীব্র ব্যথা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com