1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

‘নতুন উপসর্গ দেখা দিয়েছে খালেদা জিয়ার’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।

এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে। দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ জুন খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় পাঁচদিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com