1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেড়ি বাঁধে গর্তের সৃষ্টি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট): মৌসুমী বায়ুর প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে বাগেরহাটের শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেড়ি বাঁধে সাউথখালী ইউনিয়নে গাবতলা গ্রামে আশার আলো মসজিদ সংলগ্ন এলাকায় বাঁধে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন ওই বাঁধ নির্মাণের সময় মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় এ গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাঁধের অস্তিত্ব নিয়ে সংসয় দেখা দিয়েছে।

ওই এলাকা ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে ৬৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু অধ্যবদি ঠিকাদার প্রতিষ্ঠান এ বেড়ি বাঁধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেনি। নদী শাসন ব্যবস্থা না থাকায় সাউথখালী ইউনিয়নের বগি, গাবতলা ও উত্তর সাউথখালী এলাকায় নদী ভাঙ্গন অব্যহত রয়েছে। আর এতে ওই এলাকাবাসী ধারনা করছে বেড়ি বাঁধ এক সময় নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে। ইতোমধ্যে বগি ও গাবতলার আশার আলো মসজিদ সংলগ্ন এলাকায় কয়েকবারের ভাঙ্গনে নদী বেড়ি বাঁধের কাছাকাছি এসে পড়েছে।

১০ আগষ্ট সকালে গাবতলা গ্রামের আশার আলো মসজিদ সংলগ্ন এলাকার বাঁধে বড় গর্তের সৃষ্টি হয়েছে দেখা যায়। দক্ষিণ সাউথখালী গ্রামের ইউপি সদস্য মোঃ জাকির হাওলাদার বলেন, যে সময় বাঁধের নির্মাণ কাজ করা হয়েছে সেই সময় ঠিকাদার মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় কয়েক দিনের বৃষ্টিতে এ গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত আরো স্থায়ী হলে ওই স্থানের বাঁধে বড় ধরনের ভাঙ্গন সৃষ্টি হতে পারে। এমনকি ঝড়-জলোচ্ছাস হলে ওই এলাকার বাঁধ হুমকির মুখে পড়তে পারে। তাই বিষয়টি বেড়ি বাঁধ কর্তৃপক্ষকে দেখার জন্য অনুরোধ করছি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, তিনি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। ওই এলাকায় নদী শাসনের কাজ দ্রুত শুরু করবেন বলে আশ্বস্ত করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম শামীম বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ খবর নিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তপক্ষকে অবহিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com