1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

নন্নী ইউনিয়নে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে মানবিক সহায়তা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নে কর্মহীন-অসচ্ছলদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে মানবিক সহায়তা। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনের তত্ত্বাবধানে কয়েকটি স্বেচ্ছসেবক গ্রুপের মাধ্যমে মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার দিনভর ৪শ পরিবারের মধ্যে প্রদান করা সহায়তার সামগ্রীর মধ্যে ছিল সরকারীভাবে প্রাপ্ত ১০ কেজি করে চাল এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সহায়তায় ৫০ পরিবারের মাঝে পেঁয়াজ, তেল, ডাল, আলু ও লবন। এর আগেও সরকারী ও ব্যক্তিগত সহায়তা দেওয়া হয় ওই ইউনিয়নের অসহায়দের মাঝে।
চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, জনসমাগম এড়াতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এসব সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে। এ জন্য পরিষদের পক্ষ থেকে আলাদা স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। করোনাভাইসের প্রভাবে অসহায়দের পাশে সরকারী এবং ব্যক্তি উদ্যোগে এ সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com