1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

নকলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ বিকেলে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার হাসপাতালে কর্মরত ২৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই নমুনার ভিত্তিতে শুক্রবার বিকেলে ২ মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। এর ফলে হাসপাতালের চিকিৎসকসহ ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশ এলাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঠানো নমুনার সব রিপোর্ট হাতে আসেনি।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com