1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস খালেক নাশকতার মামলায় গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন সানার ছেলে।

ধলবাড়িয়া গ্রামের বাসিন্দা জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এই জামায়াত নেতা। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ১ আগস্ট সকালে জামায়াতে ইসলামীর সদস্যরা পূর্বপরিকল্পিত ভাবে সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে নারকেলতলা এলাকায় সরকারি বীজভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে আটক ৩২ জনসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল খালেক ৩৬ নম্বর আসামি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক জানিয়েছেন, তার বিরুদ্ধে ৪২টি নাশকতার মামলা রয়েছে। তবে অধিকাংশ মামলায় তিনি জামিনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com