1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার সহযোগী মোশারফ গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত সহযোগী মোশারফকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।

র‌্যাব জানায়, পশ্চিম মানিককুড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আলীর কন্যা তৃতীয় শ্রেীণির শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে কৌশলে গোয়াল ঘরে নিয়ে যায় মোশারফ। ওই গোয়াল ঘরে আগে থেকেই অপেক্ষায় থাকা ঝিনাইগাতী বাজারের সিএনজি চালক আরাফাত ফয়সাল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির যোনীপথ ফেটে রক্তাক্ত হলে শিশুটি কান্নাকাটি শুরু করে। ফলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দিলে সে বাড়ি চলে যায় এবং ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে অসুস্থবোধ করার একপর্যায়ে মায়ের কাছে ঘটনা খোলে বলে। এসময় তাকে ফাকরাবাদ গ্রামের এক নার্সের কাছে নিয়ে সেলাই করানো হয়।

এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মোশারফের নেতৃত্বে কিছু লোক ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেয়। পরে ত্রিপল নাইনে ফোন করলে ঝিনাইগাতী থানা পুলিশ আরাফাত ফয়সালকে আটক করে ওই ঘটনায় মামলা দায়ের করে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে শুক্রবার সহযোগী মোশারফকে গ্রেফতারের দাবীতে স্থানীয় এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com