1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

ভারী বর্ষণে জলাবদ্ধতা: চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে এইচএসসি পরীক্ষা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম: রাতভর ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। মহানগরী এলাকার ২৭টি কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন জলাবদ্ধতার সমস্যায় পড়া পরীক্ষাকেন্দ্রগুলোতেও এক ঘণ্টা পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বোর্ড। রোববার (২৭ আগস্ট) প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্রনাথ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে না পারা শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের পরামর্শে প্রথম দিনের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষাবোর্ডের সবগুলো পরীক্ষাকেন্দ্রে একযোগে একই বিষয়ে পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এক ঘণ্টা পিছিয়ে পড়লে কোনো সমস্যা হবে না বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি বলেন, অন্য পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে থাকবে। এতে নগরীর কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পিছিয়ে পড়লেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক লাখ দুই হাজার ৪৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com