1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছ গ্রামে রবি (১৫) নামে এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবি বাকাকুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা হামের আলীর ছেলে। ১ ভাই ১ বোনের মধ্যে রবি বড়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর যে কোন সময় রবি বাইরে থেকে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে। এসময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। ছোট বোনটিও ছিল স্কুলে। রবির বাবা-মা বিকেল ৫টার দিকে আশ্রয়ন প্রকল্পের নিজ ঘরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এতে তাদের সন্দেহ হওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে রবিকে ঘরের ধর্ণার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশিরা সমবেত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দরজা ভেঙ্গে রবির ঝুলন্ত মরদেহ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট করে পুলিশ। তবে কি কারণে রবি আত্মহত্যা করেছে, তার কারণ বলতে পারছেন না রবির বাবা-মা।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রবির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করাসহ ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com