1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবহন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : বিশ্বের মধ্যে একইস্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৃথিবীতে সবার কাছে পরিচিত। পর্যটন শিল্পে এর গুরুত্বও রয়েছে ব্যাপকভাবে। কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে যোগাযোগের সড়কটির বেহাল দশায় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে বেড়াতে আসা পর্যটকদের। প্রতিদিন এ সড়ক পথে দেশী-বিদেশী হাজারো পর্যটক কুয়াকাটায় আসেন। তারা ঝুঁকি নিয়েই আসেন এখানে। যত দ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করে দেয়ার দাবি পর্যটকসহ স্থানীয়দের।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায়, প্রায় ২২ কিলোমিটার সড়কটির পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ অনুমোদন দেয়া হয়েছে। যেকোনো সময় টেন্ডার হবে কাজের। বাকি অংশটুকুও যতটা সম্ভব দ্রুত অনুমোদন দেয়া হবে।

গত রোববার সরজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের সংস্কার কাজটি পায় দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ সড়কে হাইকোর্টের একটি রিটের কারণে এতদিন সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় এখন সেই অংশের সংস্কারের জন্যও টেন্ডার দেয়া হবে। বর্তমানে এ সড়কের ভাঙা ও খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কলাপাড়া থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বার বার সংস্কার করা হলেও সড়কটির বেহাল দশার তেমন কোনো পরিবর্তন হয়নি। রাস্তা খারাপ হওয়ায় নানা ভোগান্তি পেরিয়েই কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে হয় পর্যটকদের। কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব ২২ কিলোমিটার। এর মধ্যে ছয় কিলোমিটার রাস্তা কিছুটা ভালো। বাকি ১৬ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী মায়ের দোয়া গাড়ির চালক হিমেল জানায়, পাখিমারা বাজার থেকে আলীপুর থ্রীপয়েন্ট পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই নাজেহাল। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

এই পথে যাতায়তকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহাঙ্গীর হেসেন বলেন, কুয়াকাটা এখন খুব সহজে আসা যায়। কিন্তু বর্তমানে সড়কটি হাজারো খানাখন্দের ভরা। এখন পিঠের ব্যথার যন্ত্রনা করেছে। সরকারের কাছে বিনীত আবেদন জানাই দ্রুত সড়কটি সংস্কার করার জন্য।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ জানান, সড়কটির ১১ কিলোমিটার অংশের সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি হাইকোর্টের নিষেধাজ্ঞা অপসারিত হওয়ায় শিগ্রই সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com