1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

নকলায় কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

শেরপুর : শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় স্বর্ণবালী (৪৩) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন খুনের ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে সে একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালীন এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com