1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দক্ষিণ আফ্রিকায় বন্দুকযুদ্ধে নিহত ১৮

  • আপডেট টাইম :: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্দেহভাজন নিহত হয়েছে। শুক্রবার দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তিরা ব্যাংকের জন্য নগদ অর্থ বহনকারী সাঁজোয়া ভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, জাতীয় পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অভিজাত হকস ইউনিটের প্রধানসহ তাদের শীর্ষ কর্মকর্তারা লিম্পোপো প্রদেশের মাখাদো পৌরসভায় বন্দুকযুদ্ধের ঘটনাস্থলে যাচ্ছেন। তবে ঘটনার বিস্তারিত কোনো বিবরণ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, দুদিন আগেই দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করছে নাগরিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com