1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারবিরোধী বিক্ষোভকারীদের পিয়ানো বাজিয়ে শুনিয়েছেন পুলিশ কর্মকর্তা

  • আপডেট টাইম :: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা যখন প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিল তখন তাদের পিয়ানো বাজিয়ে বিনোদন দিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার তাকে বরখাস্তের খবর জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ বিভাগ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর কনস্টেবল আর.এম.ডি. দয়ারত্নেকে ঔপনিবেশিক যুগের প্রেসিডেন্ট ভবনটিকে রক্ষায় সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছিল। যেদিন বিক্ষোভকারীরা এটি দখল করে নিয়েছিল তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি ভবনের অভ্যন্তরে রাকা একটি গ্র্যান্ড পিয়ানোতে বসেছিলেন। ওই সময় তিনি পিয়ানো বাজিয়ে বিক্ষোভকারীদের গান শুনিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ভবনটি ভাঙচুরের সময় দয়ারত্নে পিয়ানো বাজাচ্ছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।’

রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, দয়ারত্নে ‘ আমাদের নিরো ছিল।’ পুলিশ কর্তৃপক্ষ দীর্ঘ তদন্তের পর কনস্টেবল শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উপসংহারে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com