1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সবার আগে সুপার ফোরে পাকিস্তান

  • আপডেট টাইম :: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তবে শেষ পর্যন্ত দুই দলকে অপেক্ষায় রেখে জিতলো বৃষ্টি! এক ইনিংস খেলা হওয়ায় ভারত-পাকিস্তান ‘এ’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে মিমাংসা ছাড়াই। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও সবার আগে সুপার ফোরে পা রেখেছে পাকিস্তান।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারানোয় সুপার ফোরে পা রেখেছে বাবর আজমের দল। প্রথম ম্যাচে ২ আর ভারতের বিপক্ষে ১ পয়েন্ট মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে সেরা চারে চলে গেছে সবুজ জার্সিধারীরা।

গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা চারে যাওয়ার লড়াইয়ে পরের ম্যাচে মাঠে নামবে ভারত ও নেপাল। তাতে ভারত জিতলে ৩ পয়েন্ট নিয়ে কোনো হিসেব ছাড়াই সেরা চারে পৌছে যাবে রোহিতের দল। আর নেপাল জিতলে ভারতের বিদায়। ম্যাচ পরিত্যক্ত হলেও ২ পয়েন্ট নিয়ে সেরা চারে পা রাখবে  ভারত।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে যায় ভারত। শুরু আর শেষ দিক মিলিয়ে ইনিংসের অর্ধেক ওভারে ছড়ি ঘোরান পাকিস্তানের তিন পেসার। মাঝে প্রতিরোধ গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।

পাকিস্তানের তিন পেসার ভাগাভাগি করে নেন দশ উইকেট। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ মেডেনসহ ৪ উইকেট শাহিনের। নাসিম ও রউফের শিকার ৩টি করে। এরপর দ্বিতীয় ইনিংসে আর একটা বলও মাঠ গড়ায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com