1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

কাস্টমস হাউসের ৫৫ কেজি স্বর্ণ গায়েব: ৪ সিপাহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ সিপাহীকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। তারা কাস্টমসে কর্মরত বলে জানা গেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া জানান, কাস্টম হাউজের গুদামের নিরাপত্তায় সিস্টেম ডিউটি করত এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টমস হাউজের এই চার সিপাহীকে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, রোববার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর কাস্টমস হাউসে গুদামে রক্ষিত মালামাল গণনা করতে গিয়ে ৫৫ কেজি ৫১ গ্রাম স্বর্ণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় বাদি হয়ে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com