1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : মাঠে ঘাস খাওয়া অবস্থায় সেচ লাইনের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫টি গরু মারা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়তে দেন একই গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বিকেল তিনটার দিকে একই এলাকার হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও ৪টি গরু বিদ্যুতায়িত হয়ে কাঁদায় লুটিয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাশমত। নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com