1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার; আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা রথযাত্রার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট ব্যবস্থাপনা ও সম্ভাব্য সমস্যা মোকাবিলায় নিজেদের মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। উৎসবকে ঘিরে প্রতিটি শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আয়োজক কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com