1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।মঙ্গলবার ভোর রাতে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির টহল দল বৈষ্টমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অভিযানটি পরিচালনা করেন টহল কমান্ডার নায়েক বিশ্বরঞ্জন সূত্রধর। নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

একই দিন সকালে কর্ণঝোড়া বিওপির হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে বৈষ্টমপাড়া পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

কর্ণঝোড়া বিওপি সূত্র জানায়, উদ্ধার হওয়া কসমেটিকস সামগ্রীর সিজারমূল্য প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। এছাড়া ৪৭ বোতল মদ ও জব্দকৃত ব্যাটারিচালিত অটোরিকশার সিজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ হাবিলদার মনির হোসেন উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কসমেটিকস সামগ্রী বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com