1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নির্দেশ অমান্য করায় হালুয়াঘাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে বাঘাইতলা বাজারে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের নেতৃত্বে হালুয়াঘাট পৌরশহরের উত্তর বাজার, আকনপাড়া ও হাদীসের মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ সরকারি আদেশ অমান্য এবং ২৬৯ ধারায় মোট ১৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম বাংলার কাগজকে বলেন, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমরা বাজার মনিটরিং করছি ও মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছি। তদুপরি যারা সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে এবং রাস্তায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- সমবায় অফিসার কামরুল হুদা, মৎস্য অফিসার ফরিদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার এ এস এম আনোয়ার হোসেন প্রমুখ।

– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com