1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

করোনাযুদ্ধে বিজয়ী হলেন ঝিনাইগাতির দুইজন: মোট আক্রান্ত ১৫, সুস্থ ৫

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দশদিন লড়াই করে রোববার (১৯ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। এরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চালক মাফাজ উদ্দিন (৩৬) ও মানিককুড়া গ্রামের বোরহান উদ্দিন (৩৮)।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নমুনা পরীক্ষায় গত ১৯ এপ্রিল এ দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। এরপর তাদের শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনাভাইরাস নেগেটিভ আসে। ফলে রোববার দুপুরে তারা জেলা স্বাস্থ্য বিভাগের সনদ নিয়ে বাড়ি ফেরেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেন জেলায় প্রথম করোনা আক্রান্ত দুই নারী। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ২ শ্রেণির এক শিক্ষার্থী। এ নিয়ে জেলায় করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫জন। এখনও পর্যন্ত (১৮ এপ্রিল) মোট শনাক্ত হয়েছেন ১৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com