1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

খাওয়ার পর যে ছয়টি কাজ করবেন না

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : পেট ভরে ভারী খাবার খাওয়ার পর পরই বেশ ক্লান্ত লাগে। এই ক্লান্তি কাটাতে কেউ গোসল সেরে নেন, আবার কেউবা ঘুমানোর জন্য বিছানায় চলে যান। তবে এসব অভ্যাস কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে শরীরের ওপর। জেনে নিন ভারী খাবার খাওয়ার পর পরই কোন কাজগুলো এড়িয়ে চলবেন।

ঘুমাবেন না: অনেকে রাতে খাবার খাওয়ার পর পরই ঘুমাতে যান। এটি একেবারেই অনুচিত। এতে খাবার হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। পেটে মেদ জমে যাওয়ার কারণ এটি। খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাবেন।

গোসল করবেন না: অনেকে রয়েছেন যারা খাওয়ার পরপর গোসল করেন। এই অভ্যাসও স্বাস্থ্যকর নয়। এর ফলে হাত, পা ও শরীরের অন্যান্য অংশে রক্ত চলাচল বেড়ে যায়। এতে পাকস্থলির রক্ত চলাচল কমে যায়, এটি হজম শক্তিকে দুর্বল করে তোলে। খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর গোসল করতে পারেন।

ফল খাবেন না: ভারী খাবার শেষ করেই সঙ্গে সঙ্গে কোনো ফল খাবেন না। এতে গ্যাস ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।  খাবার শেষ করার এক থেকে দুই ঘণ্টা পর কিংবা খাবারের এক ঘণ্টা আগে ফল খেতে পারেন।

চা-কফি পান করবেন না: খাওয়ার পর পরই চা বা কফি পান করবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাওয়ার এক ঘণ্টা পর চা বা কফি পান করা উচিত।

ধূমপান করবেন না: খাওয়ার পর পরই ধূমপান করার কথা ভাববেন না। ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে খাওয়ার পর পরই ধূমপান করাটা আরও ১০ গুণ বেশি ক্ষতিকর। সাধারণভাবে, ধূমপান যথেষ্ট খারাপ, তবে খাবারের পরে, এটি দশগুণ ঘাতক। এতে অন্তত ষাটটি কার্সিনোজেন রয়েছে। সুতরাং, এটি মোকাবেলা করার সর্বোত্তম উপায় হল এটি এড়ানো।

হাঁটবেন না: অনেকে খাওয়ার পর পরই হাঁটতে চলে যান এটা ভেবে যে, এই অভ্যাস খাবার হজমে সহায়তা করবে। কিন্তু এটি আসলে ভুল ধারণা। আপনি অবশ্যই খাওয়ার পর হাঁটতে যেতে পারেন, তবে কমপক্ষে ৩০ মিনিট পর।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com