1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নালিতাবাড়ীতে হাজি মোশারফের উদ্যোগে গারোদের জন্য মানবিক সহায়তা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনা পরিস্থিতির কারণে কর্মহীন গারো সম্প্রদায়ের মানুষের মাঝে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে (১৯ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামে তার পক্ষে এ সহায়তা প্রদান করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক।
করোনা পরিস্থিতির কারণে কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা গ্রামের কর্মহীন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গারো সম্প্রদায়ের মানুষ অর্থকষ্টে পড়ে যান। বিষয়টি উপজেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জামিনা বেগমের নজরে এলে তিনি হাজী মোশারফকে বিষয়টি অবগত করেন। এরই প্রেক্ষিতে ওই গ্রামের পঁচিশ পরিবারের জন্য ২শ করে টাকা পাঠান হাজী মোশারফ। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক লাল মোহাম্মদ, সদস্য সচিব মঞ্জুরুল আহসান, আদিবাসী নেতা অভিজিৎ সাংমা, জাসদ শহর কমিটির সাধারণ সম্পাদক আজিনুর রহমান ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে হাজী মোশারফ উপজেলা হোটেল শ্রমিকদের মাঝে আটা ও উপজেলা বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com