1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাপানে সুনামি সতর্কতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর টোরিশিমা অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পটি সকাল ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপরই জাপানের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। খবর জাপান টাইমস’র।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

এক প্রতিবেদনে জাপান টাইমস জানিয়েছে, ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে সুনামির পরামর্শ জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার সকালে দেশটির আবহাওয়া সংস্থা পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওই ভূমিকম্পের পরে সুনামির পরামর্শ জারি করে।

এছাড়া ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত উচু ঢেউয়েরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত উচু ঢেউ পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বেলা ১১ টায় ভূমিকম্পটি আঘাত হানে। পরে উপকূলীয় অঞ্চলে এবং নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের উচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com