1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলকে সংযত হতে বলবেন না বাইডেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর তিন দিনে তিনবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তৃতীয় দফা আলাপচারিতায় গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলকে সংযম দেখানোর বিষয়ে কোনো কথাই বলেননি বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দ্বিতীয় দফা ভাষণ দেবেন বাইডেন। তার এই ভাষণেও গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কোনো ধরনের সংযম প্রদর্শনের আহ্বান জানানোর ব্যাপারে বিরত থাকবেন বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েল গাজায় স্থল হামলা চালালে পরস্থিতি কেমন হবে সে বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল অনেক বেশি ওয়াকিবহাল। ফিলিস্তিনে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আসলেও এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com