1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হালুয়াঘাটে করোনা আক্রান্ত হলেন এক চিকিৎসক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা উপসর্গ ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হালুয়াঘাট উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

গত শনিবার হালুয়াঘাট থেকে পাঁচ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা চিকিৎসকের নমুনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমদ বলেন, কোন রকম উপসর্গ ছাড়াই আক্রান্ত ডাক্তারের করোনা পজেটিভ এলেও তিনি সুস্থ আছেন। তার সংস্পর্শে থাকা কর্তব্যরত সকল সহযোগীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন, কোন রকম উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত সত্যিই আমাদেরকে ভাবিয়ে তুলছে। তাই সকলকে ঘরে থাকার বিনীত অনুরোধ করছি।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বাংলার কাগজকে বলেন, সারা বিশ্বে প্রায় শতকরা সত্তর ভাগ মানুষ কোন রকম উপসর্গ ছাড়াই আক্রান্ত হচ্ছে। সুতরাং করোনা প্রেক্ষাপটে আমাদের অধিক সতর্ক থাকতে হবে।

গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার নড়াইল ইউনিয়নের গোপিনগর গ্রামের এক যুবক হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। কিন্তু এর অনেক আগে থেকেই করোনা আতঙ্কে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূণ্য হয়ে পড়ে।

– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com