1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় বোমা হামলা চলছেই, নিহত বেড়ে ৭৭০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার হাত থেকে বাঁচেনি বেসামরিক ভবনগুলোও। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭০ এ পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৭৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে চার হাজার। নিহতদের মধ্যে ১৪০ শিশু ও ১২০ নারী রয়েছে।

পশ্চিম তীরে হামাসের আধিপত্য না থাকলেও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার থেকে চালানো হামলায় পশ্চিম তীরে ১৮ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্য সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমানায় হামাসের এক হাজার ৫০০ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। এরা সবাই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com