1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বিএনপি নেতা এ্যানিকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার পরে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

স্বপন জানান, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক এমপি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন এবং কোথায় তাকে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলের কাউকে কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে একাধিকবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com