1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করতে ইসরায়েলে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী প্রথম বিমানটি সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে জানা গেছে।

গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। এতে গাজা এখন পর্যন্ত ৯ শতাধিক এবং ইসরায়েলে ১২০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গাজার খান ইউনিসে এক অভিযানের সময় হামাসের দুই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম শামাল। তিনি হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন।

ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। অপরদিকে জাকারিয়া হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com