1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনা, নিহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। স্থানীয় সময় বুধবার রাতে বিহারের বক্সারের কাছাকাছি একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বক্সারের কাছাকাছি অবস্থিত রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের গুয়াহাটি নিকটবর্তী কামাখ্যার দিকে যাচ্ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানিয়েছে, তাঁরা রঘুনাথপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার দুর্ভাগ্যজনক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com