1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নালিতাবাড়ীতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জেনারেল ফার্মাসিউটিক্যালস এর এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করোনায় আক্রান্ত হয়েছেন। সাবিদ উল্লাহ নামে ওই রিপ্রেজেন্টেটিভ বর্তমানে তার নিজ জেলা জামালপুর মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি মেসে ভাড়ায় থেকে তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ১৫ এপ্রিল একই মেসে থাকা সজীব সূত্রধর নামে ব্র্যাক এর যক্ষ্ণা প্রকল্পের মাঠ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এরপর ওই মেস, আশপাশের ত্রিশ বাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংলগ্ন সড়ক লকডাউন ঘোষণা করে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন স্থানীয় প্রশাসন। এরপর রিপ্রেজেন্টেটিভ সাবিদ উল্লাহ জামালপুরস্থ বাড়ি গিয়ে স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য পাঠালে ১৮ এপ্রিল তার দেহে করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। তবে তার শরীরে করোনার কোন লক্ষ্যণ ছিল না বলে বাংলার কাগজকে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com