1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৭

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খোমরিতে এই হামলার ঘটনা ঘটেছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাই। তবে এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নেই।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নগরীরর ইমাম জামান মসজিদে জুমার নামাজের জন্য সমবেত হয়েছিলেন মুসল্লিরা। ওই সময় হামলার ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির বেশ উন্নতি হয়। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা এখনও তালেবানের জন্য হুমকি হিসাবে রয়ে গেছে। গোষ্ঠীটি প্রায়ই শিয়া মসজিদে বোমা হামলা চালিয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com