1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পরিণতি জেনেই হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বলেছেন,  ইসরায়েলে হামলার পরিণতি কী হতে পারে তা জেনেবুঝেই হামাস ৭ অক্টোবর হামলা চালিয়েছিল। মুক্তির জন্য ফিলিস্তিনিদের জীবন উৎসর্গ করতে হবে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাশাল হামাসের বুদ্ধিদিপ্ত আক্রমণের প্রশংসা করেছেন এবং এটিকে ইসরায়েলি দখলদারিত্বের ‘বৈধ প্রতিরোধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি হামলার কারণে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেই দায় হামাসের উল্লেখ করা হলে মাশাল বলেন, ‘৭ অক্টোবর আমাদের অভিযানের পরিণতি কী হতে পারে তা আমরা ভালোভাবেই জানতাম।’

তিনি জানান, মুক্তির জন্য ত্যাগ স্বীকার করতে হয়। উদাহরণ হিসাবে মাশাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ভিয়েতনাম, সোভিয়েত ও আমেরিকান দখলদারিত্বের বিরুদ্ধে আফগান প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য আলজেরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণ অন্য যেকোনও জাতির মতোই; ত্যাগ ছাড়া কোনও জাতি স্বাধীন হয় না। আমরা প্রতিরোধ করি বা না করি ইসরায়েল আমাদের হত্যা করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com