1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাঘাদ সাদ্দাম তার বাবার নিষিদ্ধ বাথ পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য এই সাজা দেওয়া হয়েছে।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, সাদ্দাম হোসেনের এই মেয়ে বর্তমানে জর্ডানে নির্বাসিত জীবনযাপন করছেন। রোববার তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।

রায়ে বলা হয়েছে, ২০২১ সালে টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচারের অপরাধে রাঘাদ সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।

২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।

সৌদি এই চ্যানেলকে সেসময় তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছে- ‘অনেকে আমাকে বলেছে, সাদ্দাম হোসেনের শাসনামল আমাদের জন্য ছিল গৌরব ও গর্বের সময়। অবশ্যই সে সময় ইরাক ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ।’

রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় ও কুসে ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com