1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ওটিসের আঘাতে মেক্সিকোতে নিহত ২৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন ওটিসের আঘাতে মেক্সিকোতে কমপক্ষে ২৭ জন মারা গেছে এবং আরও চারজন এখনও নিখোঁজ রয়েছে। মেক্সিকো সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মেক্সিকো জানিয়েছে, দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি ছিল ওটিস। বুধবার ঝড়টি আকাপুলকোতে আঘাত হানে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর জানিয়েছেন, সরকার বিদ্যুৎ ব্যবস্থা মেরামত এবং ঝড়ের কারণে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পরিষ্কার করার জন্য কাজ করছে। ঝাড়ের কারণে দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোরো ও আকাপুলকোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

লোপেজ ওব্রাডোর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আকাপুলকো যা ভোগ করেছে সত্যিই বিপর্যয়কর।’

ওটিসের প্রভাবে প্রবল বৃষ্টিতে রাস্তা প্লাবিত হয়েছে, বাড়িঘর ও হোটেলের ছাদ ধসে গেছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া ফোন পরিষেবা এবং বিদ্যুত বিচ্ছিন্নতার কারণে কর্মকর্তাদের জন্য ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী, বিমান বাহিনী এবং জাতীয় রক্ষীদের প্রায় আট হাজার ৪০০ সদস্য ধ্বংসযজ্ঞ পরিষ্কারের চেষ্টা করছে। দ্বিতীয় দিনের জন্য রাজ্যজুড়ে শিক্ষার্থীদের জন্য ক্লাস বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com