1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নয়াপল্টনে সমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

রাজনীতি ডেস্ক: আগামী ২৮ অক্টোবর বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার ‘প্রাথমিক সিদ্ধান্ত’ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তার সূত্রে বিষয়টি জানা গেছে।

ওই কর্মকর্তা জানান, বিএনপি লিখিতভাবে আমাদের তাদের সমাবেশের পরিকল্পনা জানিয়েছে। ডিএমপি তাদের কথার ওপর আস্থা রেখে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলেও জানান এ কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে বিএনপি ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্তসাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।

বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে বিএনপিকে চিঠি দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com