1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

আওয়ামী লীগের সমাবেশে জনস্রোত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকা: আওয়ামী লীগের সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হওয়া শুরু করেন দলীয় নেতাকর্মীরা। বেলা যতো বাড়তে থাকে পাল্লা দিয়ে ততো বাড়তে থাকে জনসমাগম। এখন তা রূপ নিয়েছে জনস্রোতে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ।

আজ সকাল ১০টায় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। নানা ধরনের প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছে তারা। বেলা ১১টার দিকে ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশটি আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার। তারপর ফকির শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন।

মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। এছাড়া, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com