1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঝিনাইগাতীতে অবৈধ পাথর জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সংরক্ষিত গজনী বনাঞ্চলের কাংশা ও দুধনই গ্রাম থেকে অবৈধ পাথর জব্দ করেছে বন বিভাগ। গতকাল (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়ের নেতৃত্বে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান ওই অবৈধ পাথর জব্দ করেন।
বন বিভাগ জানায়, বেশ কিছুদিন যাবত একশ্রেণীর পাথর ব্যবসায়ী সরকারী বনাঞ্চল ধ্বংস করে গজনী ফরেস্ট বিট এলাকা থেকে চুরি করে পাথর উত্তোলন করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু সালেহ এর কাংশা গ্রামস্থ বাড়ি থেকে ২৮০ ঘনফুট অবৈধ পাথর ও দুধনই বাড়ি থেকে আরও ১৫০ ঘনফুট নূরী পাথর জব্দ করা হয়।
সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হবে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com