1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিএনপির মহাসমাবেশ বন্ধ, কাকরাইল-নয়াপল্টন রণক্ষেত্র

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকা: পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল ও নয়া পল্টন এলাকা। ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মহাসমাবেশ বন্ধ আছে।

রাজধানীর নয়া পল্টন ও কাকরাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষের পরপর পুলিশ নয়া পল্টনের বিএনপির মহাসমাবেশে ধাওয়া দেওয়া শুরু করে। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা নয়া পল্টন এলাকা ছেড়ে যায়। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। ফলে নয়া পল্টন এলাকা ছাড়তে বাধ্য হন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) ‍দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশের দু্ই দিকে (কাকরাইল ও ফকিরাপুল) অবস্থান নেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এর কিছুক্ষণ পর পুলিশ টিয়ার শেল ছুড়তে ছুড়তে সমাবেশের দিকে এগিয়ে যায়। কাকরাইল ও নয়া পল্টন এলাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জ্বলছে টায়ারের আগুন।

এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com