1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল বা সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দিনের শুরুতেই কর্মজীবীরা নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কে গাড়ি চলাচল করছে, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।

এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

অন্যদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এছাড়া, আজ সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com